| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাগনভূঞায় ভিটামিন ‘এ’ খেল ৪৬ হাজারের বেশি শিশু

দাগনভূঞায় ৪৬ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বিস্তারিত...

নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নোয়াখালীতে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ বছর জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সারাদেশের মতো জেলাতেও একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। এর আওতায় জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বিস্তারিত...

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চাঁদপুরের হাইমচরে পবিত্র আশুরা উপলক্ষে গান-বাজনার আয়োজনকে কেন্দ্র করে কথিত এক নারী পীরের আস্তানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরের মুরিদদের হামলায় স্থানীয় মসজিদের ইমামসহ অন্তত ১০ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনীর ফুলগাজীতে ঘরের চালের টিন কেটে, হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গৃহবধূর নাম- কাজল আক্তার। তিনি দক্ষিণ তালবাড়িয়ার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

বিস্তারিত...

রাতের আঁধারে কেটে নিল সড়ক বিভাজকের গাছ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় সড়ক বিভাজনে রোপণ করা ২০ থেকে ২৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছে।

বিস্তারিত...

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার ক

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পাঁচ হত্যা রাজনৈতিক বা সাম্প্রদায়িক ঘটনা নয়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক বিষয় নয়, আবার এটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যুও নয়। এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, মর্গে লাশ রেখে পালালেন স্বামী

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সামিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রেখে অভিযুক্ত স্বামী হাফিজ মোল্লা পালিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিস্তারিত...

মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা, অশ্রুসিক্ত নয়নে বিদায়

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় জেলায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী অন্তর মজুমদার। পাঁচ প্রাণহানির এই নৃশংস ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে রাউজান ও নগরীর ডাবলমুরিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে তারা প্রাণ হারান বলে জানিয়েছে হাসপাতাল ও স্থানীয় সূত্র। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডাবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার কাজে দুইজন ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ভেতরে জমে থাকা গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত চার থেকে পাঁচ দিন আগের।

বিস্তারিত...

ডাকাতিয়া নদী দূষণের দায়ে দুই অটোরাইস মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পরিবেশ দূষণ ও ডাকাতিয়া নদীতে বর্জ্য ফেলার অভিযোগে দুটি অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (২৬) নামে তাঁর এক স্বজনের বিরুদ্ধে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪