| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৮:৫১:৩৮:অপরাহ্ন  |  ২০৬ বার পঠিত
হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের বাড়িসংলগ্ন হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিন।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মাসুক ঘটক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪