| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে রাজনীতি করে, তাদের অপকর্ম বেশি: এ্যানি

এ দেশে আজকে যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে রাজনীতি করে, তাদের ইনসাফ এবং কল্যাণ একটু খতিয়ে দেখলে অনেক অপকর্ম বেরিয়ে আসবে। বেশি বিশ্লেষণ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে সন্ত্রাস, ভূমিদখল, মাদক ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হই’—এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতি দেখছেন না পরিবেশমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে মনে করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার রয়েছে। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা তিনি জানেন না।

বিস্তারিত...

সাংবাদিকতা পেশায় টিকে থাকতে প্রযুক্তিতে দক্ষ হতে হবে: ফারুক ওয়াসিফ

গণমাধ্যমকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা হলেও বর্তমানে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কার্যত ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, এই বাস্তবতায় পেশাদার সাংবাদিকদের টিকে থাকতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।

বিস্তারিত...

চট্টগ্রামে নালায় মিলল ১৩২০ পিস বুলেট

নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নালা থেকে এসব বুলেট উদ্ধার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

বিস্তারিত...

রাঙামাটিতে মায়ের হাতে সন্তান খুন, আটক ২

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার মির্জার টিলায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (২৩) নামে এক সন্তান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাঙামাটি পৌরসভার তবলছড়ি এলাকার আসাববস্তি মির্জার টিলায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শিক্ষার মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়নে অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহন করতে হবে, শিক্ষকদের শূন্যপদও পুরণ করতে হবে। শূন্য পদে পুরণে ১০ বছর যাবৎ ৩২ হাজার প্রাথমিক শিক্ষককের পদোন্নতি নিয়ে মামলায় জুলে থাকার জট বিষয়টির ইতিমধ্যেই সমাধানের পথেই।

বিস্তারিত...

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম জজ (৭২) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপা

বিস্তারিত...

২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়েছে মোবাইল কোর্ট

দাগনভূঞা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ এবং মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ছোট ফেনী নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও নিষিদ্ধ জাল অপসারণে উপজেলা প্রশাসন, উপজেলা

বিস্তারিত...

সুবর্ণচরে বাড়িঘর ভাঙচুর, জমি দখল ও হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চর মাকসুমুল গ্রামে শতশত এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী জামাল উদ্দিন মেম্বার, আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিস্তারিত...

কক্সবাজারে ছুটির আনন্দ ম্লান: ছেলে ফিরলেও সমুদ্রে নিখোঁজ বাবার প্রহর গুনছে পরিবার

পরিবারের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেরপুর শহরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা হেলাল শেখ ও তার ছেলে দীপ। সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তারা। স্থানীয়দের সহায়তায় ও উদ্ধারকারীদের তাৎক্ষণিক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা হেলাল শেখ এখনো নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি’

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন বলেছেন, ‘জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি। ৬ বছর রাষ্ট্রপরিচালনা করার পর দেখা গেল তার একটু জমি নেই বাংলাদেশে। ব্যাংকে কোনো টাকা-পয়সা নেই। স্ত্রী, পুত্র ও পরিবারকে তিনি যেভাবে লালন-পালন করিয়েছেন, সেরকম উদাহরণ মুসলিম বিশ্বে আর দেখা যায়নি।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষিকার বাসার সিলিং ফ্যানে ঝুলছিল গৃহকর্মীর লাশ, পাশে রহস্যজনক চিরকুট

ফেনীর পরশুরামের একটি বাসা থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪