চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় জনতার হাতে আটক এক মাদক কারবারির মোবাইল ফোনে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনসংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভয়েস ক্লিপ পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী ও নদীতীরের অংশ দখল করে দুটি হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। এর মধ্যে ‘জলবিলাস’ নামে একটি হোটেল প্রায় এক বছর ধরে পরিচালিত হলেও সরকারি কোনো সংস্থার অনুমোদন বা প্রয়োজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। পুলিশ সূত্র জানায়, ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বান্দরবান জেলার নাই
চলতি বছরের গত ছয় মাসে রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের বনরূপাস্থ পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে আয়ো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৩৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরে টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে আর স্বজনদের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই সহোদর ভাই। কিন্তু প্রবাসের সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। সৌদি আরবের দাম্মামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর শেষ পর্যন্ত দুই ভাইকে ফিরতে হলো দুটি কফিনে। তাদের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, শোকে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা।
বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জানান গতকাল রোববার দিবাগত রাতে অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
দৈনিক বাংলার কণ্ঠ প্রতিদিন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক-এর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)।
নদীভাঙনের ঝুঁকি কমাতে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের দুই পাশের সংস্কারকাজ চলছে। তবে কাজ শুরুর পর থেকেই এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বাইরে থেকে মাটি এনে ভরাট করার পরিবর্তে বাঁধের গোড়া থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ওপরের অংশে ফেলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেই মাটি আবার নিচে ধসে পড়ছে এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নগরীর খুলশী থানার আমবাগান বস্তি এলাকা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা ইউনিট (ডিবি) । ব্রাজিলের তৈরি টরাস ব্যান্ড্রের ৯ এম.এম পিস্তল দুইটি ডবলমুরিং থানার বলে নিশ্চিত হওয়া গিয়েছে।