চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে কনফেকশনারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের জোড়পুকুরপাড় এলাকায় জাতীয়
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থী, রোগী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের ম্যানেজার কাম কারিগর জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোম্পানির মূল মালিক জিল্লালের আপন ভাই আব্দুল মান্নান পলাতক রয়েছে।
নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২০ জুলাই) বিকেলে র্যাব-৭,চট্টগ্রাম -এর একটি দল চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ইতালি যাওয়ার পথে হাঙ্গেরিতে ফরিদুর রহমান বুলবুল (৩২) নামের যুবকের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন আগে হাঙ্গেরিতে তার মৃত্যু হয়। ফরিদুর রহমানের মৃত্যুর খবর গত রোববার (১৯ জুলাই) স্বজনরা দাগনভূঞা থানার মাধ্যমে জানতে পারে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেশের অন্যতম বৃহৎ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সড়কের নিচে সুড়ঙ্গ করে একাধিক স্থানে ড্রেজারের পাইপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা
দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইতালির পথে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় তরুণ। কিন্তু ইউরোপের সেই স্বপ্নপথ মাঝপথেই থেমে যায় লিবিয়ার মরুভূমিতে। ইতালিতে পৌঁছানোর আগেই তারা মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে এখন
বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে চাঁদপুরে ফুটবল প্রেমীদের অংশগ্রহণে বিক্ষোভ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের আহ্বানে শ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম এলাকায় ১০০টি অসহায় ও পানিবন্দী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন এলাকায় খাল থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের অভিযোগ উঠার পর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর এক সপ্তাহের অধিক সময় পার হলেও কোন ধরণের ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলেছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানপাটের মালামাল ফুটপাতে ফেলে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ, যা বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি এবং সৃষ্টি করছে চরম জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
: চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।