| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২৩০ শিক্ষার্থীকে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান

ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল ও ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন একটি মৎস্য প্রকল্প দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়া এবং হামলার চেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত...

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছে। এর ফলে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

বিস্তারিত...

‘যাকে আপনার পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন! মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।’

বিস্তারিত...

১০০ রাকাত নামাজ আদায়ে মুক্তি মিলল চোরের

মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের হাতে সোপর্দ না করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর মাধ্যমে ছেড়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বান্দরবানে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারীসহ আটক ৩

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু সিদ্দিক। গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ডবলমুরিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তাররা হলেন-শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

বিস্তারিত...

আর্জেন্টিনার খেলায় বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমে রেখে পালিয়েছে মা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়েছে দুই সন্তানের জননী এক পাহাড়ি নারী। জানা গেছে তারা আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলার দিন বাজি ধরেছিলেন। তাদের বাজির শর্ত ছিলো, খেলায় আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারায় তাহলে অই পাহাড়ি নারীটি বাঙালি যুবকটিকে বিয়ে করবে।

বিস্তারিত...

চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এতিমখানার জন্য সরকারি বরাদ্দের এক টন করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এদিকে অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের পর উপজেলার ২০টিরও বেশি এতিমখানায়

বিস্তারিত...

দাগনভূঞা এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার মাতুভূঞা

বিস্তারিত...

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিস্তারিত...

চট্টগ্রামে মঞ্চ ভেঙে পরে গেলেন অর্থ মন্ত্রী

ট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা আরও কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিস্তারিত...

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

দাগনভূঞায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দাগনভূঞা উপজেলায় জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪