টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে গত সাত দিন ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন কক্সবাজারের প্রায় তিন লাখ মানুষ। রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড়ধসের ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের প্রভাব থেকে মুক্ত করতে হবে। মাদক, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের সংখ্যা বেড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়ে ৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়েছেন।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে শুধু বৃহত্তর চট্টগ্রামেই পাহাড়ধস, দেয়াল ধসে এবং পানিতে ডুবে ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জনই রোহিঙ্গা। নিহতদের মধ্যে কক্সবাজারে ২২ জন, চট্টগ্রাম নগর ও জেলায় ৫ জন, বান্দরবানে ৫ জন এবং রাঙামাটিতে ১ জন রয়েছেন। এছাড়া বোয়ালখালী ও সাতকা
রাঙ্গামাটিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এই জেলায় এখনও প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। পাশাপাশি গত ৬ দিনে পাহাড়ধসের সংখ্যা মোট ১০৪টি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতে নৌকাডুবিতে পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় জেরিন আক্তার (৮) নামে আরেক শিশুকে তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে
পুরোনো আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।
কক্সবাজারে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করেছে। বিগত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিপুল অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির কারণে ৫ জুনের পরিবর্তে বৃহস্পতিবার (৯ জুলাই) দিবসটি উদযাপন করা হয়।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করে। টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলার সব উপজেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।