| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়ল শিক্ষার্থীরা

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে যাওয়ার পর এবার শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন।

বিস্তারিত...

সড়কের নিচে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন, চাঁদপুরে দুর্ঘটনার শঙ্কা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার এলাকায় আঞ্চলিক সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে এ পাইপ বসানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। এতে সড়কের নিচের মাটি সরে গিয়ে ফাঁপা সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

ক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

কক্সবাজারে নামছে বন্যার পানি, ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৩ হাজার মানুষ

টানা ৯ দিন পর কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ এলাকা থেকে পানি নামতে শুরু করলেও চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার কয়েকটি ইউনিয়নে এখনো বন্যার পানি রয়ে গেছে।

বিস্তারিত...

সুবর্ণচরে জমি বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজার হেলাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো, মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন।

বিস্তারিত...

বন্যাকবলিত সড়ক পরিদর্শনে খাগড়াছড়ির ডিসি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

বিস্তারিত...

‘আমাকে না চিনলে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন, মুজিবের কী হয়েছিল দেখেছেন তো’

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে দিনদুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার সময় অফিসটির আসবাবপত্র, কম্পিউটার

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রেখে ইসলামের প্রকৃত শান্তির বাণী ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বিস্তারিত...

৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়কের সুফল মিলবে কবে?

উদ্বোধনের তিন বছর পরও পুরোপুরি চালু হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক। বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া চট্টগ্রামের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই উড়ালসড়ক। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিস্তারিত...

কোমরসমান পানি, নৌকাই ভরসা শিক্ষার্থীদের

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ নগরীর সাধারণ লোকজন। বৃষ্টির কারণে সোমবার (১৩ জুলাই) সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। সরকারি-বেসরকারি অফিসগামীরাও হাঁটুপানি মাড়িয়ে গেছেন কর্মস্থলে। সড়কে অকেজো হয়ে পড়েছিল নানা পরিবহন। এ

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ অবস্থায় সোমবার (১৩ জুলাই) সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। সড়কে অকেজো হয়ে পড়েছিল নানা পরিবহন। নিরুপায় হয়ে কেউ হাঁটু থেকে কোমরসমান পানি মাড়িয়ে, আবার কেউ নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন।

বিস্তারিত...

সাতকানিয়ায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত

বন্যা দূর্গত চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমের চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। সাতকানিয়া উপজেলা বন্যা কবলিত হওয়ায় ১৩ জুলাই

বিস্তারিত...

দাগনভূঞায় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেন সায়েম উল্যাহ

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকালে দাগনভূঞা উপজেলা

বিস্তারিত...

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

বিস্তারিত...

চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড

চাঁদপুর দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম (৩৭) সহ ৩ ব্যাক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় পৃথক ধারায় আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয় আসামীদের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪