নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের
চট্টগ্রামের লোহাগাড়া ও পটিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইরফানুল ইসলাম চুহিম (২২), সাকিব (৩৯) ও মো: আলী (৩৫)।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বন্দর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে আটক করেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জনগণের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির চেয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে বাঁচার জন্য একটি নিরাপত্তা কার্ড এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরের দুঃশাসনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেজন্য আগামী ১২ তারিখ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এই জনসভা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে’। নির্বাচনে কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ জানান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত এই আলোচিত নেত্রী এবারের নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লার দেবিদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টায় দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের যৌথ দল দেবিদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক জেলেদের উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নিখোঁজদের পরিবার। তাঁদের অভিযোগ, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকার অন্তত ৪২০ জন জেলেকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কিন্তু তাঁদের উদ্ধারে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কারাবন্দি ভোটাররা অন্তর্ভুক্ত রয়েছেন।
চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করা হলে শনিবার (৩১ জানুয়ারি) বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।