| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুবর্ণচরে পিক-আপসহ ডাকাত দল আটক, অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয় উদ্বোধন

দীর্ঘ এক যুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’ নতুন ঠিকানায় যাত্রা শুরু করল। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬) নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

কুমিল্লায় দিনদুপুরে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-অর্থ লুট

কুমিল্লা নগরীতে দিনদুপুরে এক বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় নগরীর রামঘাট এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শতাধিক স্টলে হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব

শীতের মিষ্টি রোদে হরেক রকমের পিঠায় লক্ষ্মীপুরে হয়ে গেল শিক্ষার্থীদের বর্ণিল পিঠা উৎসব। তিন শতাধিক পিঠার পসরা সাজিয়ে শতাধিক স্টল নিয়ে বসে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড়।

বিস্তারিত...

বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে নেমেছেন ৩৫ জন সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সাগরপথ পরিচিত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিতে সাগরে নেমেছেন দেশের ৩৫ জন সাঁতারু। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে প্রতিযোগিতা শুরু হয়, যা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে গিয়ে শেষ হওয়ার কথা।

বিস্তারিত...

চাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বিস্তারিত...

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’

বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’। দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০টির বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বৌদ্ধ যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত ও মঙ্গলাচরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

ফেনির শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হলো রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়। জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।

বিস্তারিত...

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় বিটরুট, ব্রকলি, চাইনিজ ক্যাবেজ ও শালগমের বাণিজ্যিক আবাদ

দাগনভূঞায় বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে বিটরুট, ব্রকলি, চাইনিজ ক্যাবেজ, শালগম এবং রঙিন সবজি—যার মধ্যে রয়েছে বেগুনি, রানী গোলাপি ও হলুদ রঙের ফুলকপি। এসব ফসল দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

বিস্তারিত...

আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় পূণ্যানুষ্ঠান

খাগড়াছড়িতে নিউজিল্যান্ড বনবিহার স্থাপনের সৌজন্যে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ধারাবাহিকভাবে অষ্টমবারের মতো ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা ও বিবিধ দান উৎসর্গের মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠান পালিত হয়েছে।

বিস্তারিত...

রাবিপ্রবি’তে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘RMSTU National Tourism Conference 2026’-এর উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : জামায়াত নেতা রেজাউল করিম

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমপি প্রার্থী ও জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪