রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘RMSTU National Tourism Conference 2026’-এর উদ্বোধন করা হয়েছে।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমপি প্রার্থী ও জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সা
কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে ২ জন নিহত হয়েছেন।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়।
রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরের দুটি সংসদীয় আসনের বিএনপি ও খেলাফত মজলিসের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্তরা হলেন—চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদ।
লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে ঘটানো এই হামলার পর রাতেই জেলা সদর হাসপাতালে বিএনপি ও
লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপন।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অডিটোরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার মোঃ আরিফ (২৫), মোঃ মাসউদ (২৯), মোঃ আকবর হোসেন সবুজ (৩৪), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫) এবং মোঃ জাবেদ হোসেন (৩০)।
নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন, লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া থেকে খুরশীদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে চাঁদপুর শহরের ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।