চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছে র্যাব। এ ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে র্যাবের আরও তিন সদস্য কে জিম্মি করে রাখা হয়েছে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেন সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পরিবার আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে খাগড়াছড়িতে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি জোরদার এবং সকল জাতিসত্তার ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
চট্টগ্রামের চর চাক্তাই, দক্ষিণ বাকলিয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। নিহত তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই আন্দোলনে আহত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।
১৫ জানুয়ারি ২০২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে জমে ওঠে সম্প্রীতির এক ব্যতিক্রমী আয়োজন। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন ‘সমান্তরাল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘কুয়াশা উৎসব’।
মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের মহানগর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।