| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় প্রকাশিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন (২০ জানুয়ারি) পর্যন্ত হালনাগাদ তালিকায় এই তথ্য উঠে

বিস্তারিত...

কুমিল্লা-৪: ঋণখেলাপি ইস্যুতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন মহামান্য হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তার দায়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। এর মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিস্তারিত...

সুবর্ণচরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থী সাজিনের মৃত্যু

নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিন উল হক(১৭) আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে স্লাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্টিল মিল-২ সেকশনে কাজের সময় হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হয়। এতে প্রচুর ডাস্ট ছড়িয়ে পড়ে এবং ৭ জন শ্রমিকের চোখ-মুখে ডাস্ট ঢুকে শ্বাসকষ্ট হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিএনপি থেকে সব আসনে একক প্রার্থী, জামায়াত একক প্রার্থী তিন আসনে, এবং বাকি দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৩৫জন। এর মধ্যে বিএনপি থেকে একক প্রার্থী রয়েছে সব আসনে। একক জামায়াত প্রার্থী ৩ আসনে। বাকী দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এসব তথ্য জানাগেছে।

বিস্তারিত...

নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় নারীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো.শাহজাহানের স্ত্রী।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৭টি বসতবাড়ি পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

ফটিকছড়ি থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া চা বাগান থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। তবে এখনো কাউকে

বিস্তারিত...

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে

বিস্তারিত...

অস্ত্র ব্যবসায়ী জাহিদ সেনাবাহিনীর হাতে আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

বিউটি পার্লার থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট এলাকার একটি বিউটি পার্লার থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, অই তরুণীর নাম তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ‘ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার’

বিস্তারিত...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ছড়িয়ে পড়া আগুনে ঘরবাড়ি, আসবাবপত্রের পাশাপাশি মসজিদ, মক্তব ও শিক্ষা কার্যক্রম পরিচালনার স্থাপনাসহ অসংখ্য অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

বিস্তারিত...

বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট

প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে (১৯ জানুয়ারী) সোমবার এই রিট করেন তিনি।

বিস্তারিত...

মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি: একজন গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. শাহীন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪