| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বেসওয়া'র উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৮:৪৩:৫৭:অপরাহ্ন  |  ৩৩৩৩ বার পঠিত
বগুড়ায় বেসওয়া'র উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া সদর উপজেলা ও বগুড়া মহানগর শাখার উদ্যোগে শনিবার বগুড়া মহানগরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব:) এ কে এম আজাদ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসওয়া বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ কিউ এম ডিসেন্ট আহমেদ (সুমন)। 

বক্তব্য রাখেন বেসওয়া বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) দেলোয়ার হোসেন দুলাল, বেসওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব:) মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব:) এ বি এম রেজাউল করিম হিমু, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) আজাদ উল হক আজাদ, কাহালু উপজেলা শাখার আহ্বায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) আলমগীর হোসেন, সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব:) আশরাফ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) নুরুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪