বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ হন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে।
স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটোরের দীঘাপতিয়া বালিকা শিশু সদন পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পুলিশ সুপার শিশু সদনে পৌঁছলে শিশুরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এসময় পুলিশ সুপার শিশুদের সাথে কথা বলেন, তাদের সমস্যা শুনতে চান কয়েকজন শিশুর গান এবং কবিতা তিনি শুনেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের নিয়ে বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে বগুড়া র্যাব। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‘সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়—একসাথে দেশ গড়তে চাই’, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নিদর্শন, পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পর্যটকদের সুরক্ষিত ভ্রমণের জন্য আরও আধুনিক পথে এগোচ্ছে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন নতুন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসকের হতে সড়ক বিভাগের নিকট হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা হয়।
নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে আড়াই ঘণ্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছে নাটোরের বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন। “সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এ বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ায় দুর্বৃত্তরা হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজশাহীর বাঘায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ
টোরের লালপুরে অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের সময় নিজের বাজি রেখে সেটি রক্ষা করলেন ভ্যানচালক। সেই সঙ্গে হাতেনাতে ধরাও পড়লো ছিনতাইকারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।