নাটোরের লালপুরে তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারিদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা।
মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
চাঁপাইনবাবগঞ্জে সারের বিদ্যমান নীতিমাল বহাল রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালিত হয়।
দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি কর্মী ও নেতাকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ৪৮টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় নাতির বাড়িতে আগুন লাগা দেখে হার্ট অ্যাটাকে দাদী মমতাজ বেগমের (৭৩) মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডে একটি ষাঁড় গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণশ্রমিক সাধন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নাটোর প্রতিনিধি : নাটোরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে রাজন আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নাচোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় আলোচিত খুনসহ ডাকাতির ঘটনায় মূলহোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে এসব তথ্য গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও তার মেয়ে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তারা দুইজন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার নওগাঁ জেলায় ফলাফল কিছুটা হতাশাজনক। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক পাসের হার।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মিলন (৬০) নামে একজন মারা গেছেন। বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলী বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।