| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

প্রশাসন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করলো

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল, আটক ৪

সিলেট নগরীতে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত, আহত ৪০

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল অজগর

মৌলভীবাজারে মৎস্যজীবীদের মাছ ধরার জালে ধরা পড়েছে একটি অজগর (Python)। পরে সেই অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়ার হাইল হাওরে নবীন ও জাবেদ নামক দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ তাদের জালের মধ্যে একটি বড় সাপ দেখতে পান। সাপটি দেখে তারা ভয় পেয়ে জাল রেখে চলে যান।

বিস্তারিত...

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘ

বিস্তারিত...

পুলিশ হত্যা করা সেই মাহদী আশ্রয় নিলেন থানায়

‘পুলিশকে হত্যা করেছি’ বলে ঘোষণা দেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা মাহদী হাসান এবার থানায় আশ্রয় নিয়েছেন। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তিনি থানায় প্রবেশ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিস্তারিত...

সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামে কারির বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেয়েকে উত্যক্তের জেরে বাবার ঘুষিতে প্রাণ গেল প্রতিবেশীর

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন প্রধান (৪২)কে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিস্তারিত...

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন।

বিস্তারিত...

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

নবীগঞ্জে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ পাঠান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪