| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে পর্যটনকে ঘিরে বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৩:৩৯:২৫:পূর্বাহ্ন  |  ২০৪৩১৫১ বার পঠিত
সিলেটে পর্যটনকে ঘিরে বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি : সিলেটের পর্যটন শিল্পকে দেশ ও বিদেশের কাছে নতুনভাবে তুলে ধরতে এবং এই খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮ টায় নগরীর ঐতিহাসিক ক্বিন ব্রিজ এলাকায় এই বর্ণাঢ্য উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন পর্বটি ছিল ব্যতিক্রমী। শুরুতেই আয়োজন করা হয় একটি প্রাণবন্ত সাইক্লিং প্রতিযোগিতার। একইসাথে, পর্যটন নগরী সিলেটকে পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দিতে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই আয়োজনে তরুণদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক সরোয়ার আলম। তিনি নিজে সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেন এবং হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন। জেলা প্রশাসকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত তরুণ-তরুণী ও আয়োজকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

এ সময় জেলা প্রশাসক সরোয়ার আলম বলেন, সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, পর্যটনের প্রথম শর্ত হলো পরিচ্ছন্নতা। আসুন, আমরা সবাই মিলে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হই। এর মাধ্যমে আমরা ঐতিহাসিক ক্বিন ব্রিজ, আলী আমজদের ঘড়িসহ সিলেটের গৌরবময় স্থানগুলোকে বিশ্বের দরবারে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারবো।

এই আয়োজন সিলেটের পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪