| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী

সিলেটের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে যোগাযোগ, স্বাস্থ্য, শিল্পায়ন ও পরিবেশ রক্ষায় একগুচ্ছ নতুন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত রূপরেখা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিস্তারিত...

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ায় তালাকপ্রাপ্ত প্রবাসী স্বামীর বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

নিবন্ধনবিহীন পোর্টাল বন্ধে সময় বেঁধে দিল এসএমপি

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বিস্তারিত...

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা এলাকায় ডাকাতির চেষ্টাকালে সহযোগী ডাকাতের গুলিতে সাইফুল (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে।

বিস্তারিত...

নবীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন: পানিসম্পদ মন্ত্রী

নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ১৪ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম রয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমদ চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্ব রয়েছে।

বিস্তারিত...

আন্দোলন শেষে মজুরি পেলেন চা-শ্রমিকেরা

মৌলভীবাজারের কমলগঞ্জে দেওরাছড়া চা-বাগানে তিন সপ্তাহ ধরে চা-শ্রমিকদের মজুরি না দেওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ ও আন্দোলনে নামেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রমিকেরা পাওনা মজুরির দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে অফিস গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। বাধ্য হয়ে বাগান কর্তৃপক্ষ বিকেলে শ্রমিকদের মজুরি পরিশোধ করে।

বিস্তারিত...

সিলেটে কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানঠুলা এলাকার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের পাশে ড্রেনের ওপর পড়ে থাকা একটি কার্টন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

হাওরে বাঁধের মাটি ধসে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের বাঁধে মাটি সরানোর সময় ধসে পড়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপপ্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

প্রবাসী শ্রমিকদের ভিসা জটিলতায় কাজ করছে সরকার

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতা সমাধানে সরকার কাজ করছে।

বিস্তারিত...

সীমান্তে ভূমিকম্প, কাঁপলো সিলেট

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

বিস্তারিত...

বিয়ানীবাজারে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৮

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ ৭-৮ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

পেট্রোলে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি, ২ হাজার লিটার উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে মোট ২ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পেট্রলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি করা হচ্ছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪