| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করায় বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন।

বিস্তারিত...

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

নবীগঞ্জে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ পাঠান।

বিস্তারিত...

গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত

সিলেটের গোলাপগঞ্জে শাবল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

বিস্তারিত...

দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা

সিলেট সদর উপজেলায় মাত্র এক বছর আট মাস বয়সী মাইমুনা জান্নাত তোহা নামের এক শিশুকন্যাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

বিস্তারিত...

সিলেটে হাম উপসর্গে একদিনে প্রাণ গেল ৫ শিশুর

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল।

বিস্তারিত...

সোনারহাট সীমান্তে বিজিবির বিএসএফের পাল্টা গোলাগুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

চামড়া শিল্পে বিপুল রপ্তানি আয়ের আশা শিল্পমন্ত্রীর

দেশের চামড়া শিল্প অচিরেই বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সিলেটে ৪ বছরের শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। সিএনজি চালক জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

বিস্তারিত...

সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

প্রতিবছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে ন্যায্য মূল্য না পাওয়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসা ও দেশের চামড়া শিল্পের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আবারও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এতে করে বিভাগজুড়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

বিস্তারিত...

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্ট (পাশা)-র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪