সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সফর নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান।
হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ মাসের শেষের দিকে পূর্ণাঙ্গভাবে আরেকটি টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখতে জলাশয় উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নগরীর কয়েকটি জলাশয় পুনরুদ্ধার করা হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকলেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা।
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাঙ্কলরী ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ আগস্ট) বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ৷ নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন (নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে) এবং লালন মিয়া নামের আরও এক যুবক।
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মিছিলের জন্য জড়ো হলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দো
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) দিনভর গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ, ১ ভরি ২ আনা রুপা এবং ডলার, পাউন্ডসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন রায়নগর মিতালী আবাসিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনিদের মাধ্যমে এক বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহকর্মীকে হত্যা করে মামলা ও জমি সংক্রান্ত সম
সিলেটে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী এম এ সাত্তার দম্পতির জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়। এতে বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।
গ্যাস সংকটের অজুহাতে আগাম নোটিশ ছাড়াই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রতিবাদে সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের বিভিন্ন সমস্যা
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।