| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লালমনিরহাটে আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ জন ইউপি সদস্য। শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দেন।

বিস্তারিত...

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন।

বিস্তারিত...

নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি টহল দল শুক্রবার (৭ নভেম্বর) রাতে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পিলার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশা তল্লাশি করে। এ সময় চালক ও যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিস্তারিত...

দিনাজপুরে চিরকুট লিখে নবজাতক ফেলে গেল পরিবার, হাসপাতালে দত্তক নিতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যাসন্তানকে ফেলে রেখে চলে গেছেন স্বজনেরা।

বিস্তারিত...

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ১৭০১ টন আলু

:বাংলাদেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে নেপালে।

বিস্তারিত...

ইন্টারনেটের মূল্যবৃদ্ধির শঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন

টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫”-এর অধীনে প্রণীত খসড়া গাইডলাইনে অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির

বিস্তারিত...

উলিপুরে বিএনপির এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।

বিস্তারিত...

বিস্কুট খেয়ে অসুস্থ ৫ ছাত্রী

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই বিস্কুট খাওয়ার পরপরই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যালয়সহ পুরো এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

রিটা রহমানকে বিএনপির নমিনেশনের দাবিতে রংপুরে বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর: ৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপি-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে এ বছর সাপে কেটেছে ৫২১ জনকে, মৃত্যু ৬ জনের

ঠাকুরগাঁওয়ে সাপে কাটা রোগীর সংখ্যা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মোট ৫২১ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১ জনকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে

বিস্তারিত...

দলীয় মনোনয়ন পেয়েই গণসংযোগে রংপুরের প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর জেলার ৬টি আসনের প্রার্থীরা।

বিস্তারিত...

কুড়িগ্রামের ৪টি আসনে পছন্দের প্রার্থীদের মনোনয়নে নেতাকর্মীদের উচ্ছ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর)সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সারা দেশের মতো কুড়িগ্রামের চারটি আসনেও প্রার্থী ঘোষণা করে।

বিস্তারিত...

সরকারি কর্মকর্তার জন্য ৬ কিমি উল্টো পথে গেল ট্রেন

রেলওয়ের নিয়মকানুন যেন কেবল সাধারণ যাত্রীদের জন্যই। কারণ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য একটি যাত্রীবাহী ট্রেনকে উল্টো পথে ছুটতে হয়েছে প্রায় ৬ কিলোমিটার! আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী। সোমবার (৩ নভেম্বর) বিকেলে এমনই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে।

বিস্তারিত...

দিনাজপুরে খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণায় আনন্দ র‌্যালি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করা হলে জেলায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই ঘোষণা ঘিরে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

বিস্তারিত...

কুড়িগ্রাম-৪: জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজীবপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪