বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো ‘এলো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকালে গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়ামে (দর্শন বিভাগ) জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরের ভেতরে চা পান করার সময় অজ্ঞাতপরিচয় একদল লোকের হামলায় আহত হয়েছেন চারজন বাউল শিল্পী। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মাধ্যমে অর্থ আত্মসাৎ করত একটি প্রতারক চক্র। সেই চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়
রামরঙ্গন চায়না জাতের কমলা চাষে আলোড়ন সৃষ্টি করেছে নীলফামারীর আদর্শ মানিক নার্সারীর উদ্যোক্তা ও নীলফামারী গণপূর্ত বিভাগের কর্মরত আব্দুল মতিন। তিনি নার্সারী ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষে নিজ জেলা ও পাশ্ববর্তী জেলা গুলোতে সুনাম অর্জন করেছে।তার এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে। ফলন ভালো হওয়ায় এই জাতের কমলা চাষে আগ্রহী হচ্ছে।
উত্তরাঞ্চলের শীত যেন আগেভাগেই জমিয়ে বসেছে পঞ্চগড়ে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার দাপট। ভোরের প্রবল হিমেল হাওয়া আর প্রায় শতভাগ আর্দ্রতায় পুরো জেলাজুড়ে শীতের স্পর্শ এখন স্পষ্ট।
গাইবান্ধায় আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।
“দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়।
বুধবার (২৬ নভেম্বর) কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস.এম শফিক হাসান (চয়ন), ৩৮, উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা নং-১৭ তারিখ, ২২/১১/২৫ ইং
ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে বুধবার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ আয়োজন হয়।
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। নভেম্বরের শেষভাগেই তীব্র ঠান্ডা আর হিমেল বাতাসে জমে আসছে মানুষের চলাফেরা। ভোরের কুয়াশা আর রাতের অতিরিক্ত আর্দ্রতা শীতের দাপটকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের ভাষায়, এভাবে ঠান্ডা তো সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি আসে এ বছর যেন শীত আগেভাগেই দরজায় কড়া নাড়ছে।
সকাল ৯টা। তখনো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখার কথা থাকলেও সোমবার সকাল ১০টা ২২ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বহির্বিভাগে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষমাণ রোগীরা।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত পুরোপুরি জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া এবং প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বেড়েছে।