| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বিস্তারিত...

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

রংপুরে সাংবাদিকদের মানববন্ধন: দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন মহানগরসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে সাংবাদিকরা তাদের কর্মসূচি পালন করেন।

বিস্তারিত...

নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয়‘আঁখি’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারী জেলায় টানা দুই দিনের ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

স্ত্রীর অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তুষার আকন্দের বাড়ির সামনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্ত্রীর অধিকারের দাবিতে অবস্থান করছেন এক তরুণী। শনিবার (১ নভেম্বর) বিকাল থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ওই তরুণীকে স্বামীর বাড়ির সামনে অবস্থান করতে দেখা গেছে।

বিস্তারিত...

সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতে নীলফামারীতে মানববন্ধন

সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

বিস্তারিত...

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ৮

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের আন্দলগ্রাম সারাইপাড়া, নয়াপাড়া, চণ্ডীপুর ও বেড়ামাইল গ্রামে এসব ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও-দিনাজপুরসহ রংপুর বিভাগে স্টাফ কল্যাণ দিবস উদ্‌যাপন

কারা অধিদপ্তর কর্তৃক প্রতি বছর অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ হিসেবে উদ্‌যাপনের অংশ হিসেবে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলার কারাগারে মাসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘কারা স্টাফ কল্যাণ দিবস’ পালিত হয়েছে।

বিস্তারিত...

বৃষ্টির কারণে নুইয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের আমন ক্ষেত, ক্ষতির আশঙ্কা চাষিদের

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে রোপা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ধান শুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে নার্স-শিক্ষার্থীদের মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, সিনিয়র স্টাফ, নার্স ও শিক্ষার্থীরা।

বিস্তারিত...

নীলফামারীর নিজ গ্রামে রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদকে সংবর্ধনা

নীলফামারীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদকে গ্রামবাসী সংবর্ধনা দিয়েছে।

বিস্তারিত...

নীলফামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

বিস্তারিত...

গাইবান্ধায় অর্থ আত্মসাৎ মামলায় হিসাবরক্ষক আনিছুর গ্রেপ্তার

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাৎ-এর মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে ঢাকা সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ‘প্রাণ’ কায়মুদ্দীন আর নেই

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সকাল মানেই ছিল কায়মুদ্দীনের হাঁকডাক। সংবাদ সম্মেলনের আগে চায়ের কাপ গোনা, অতিথি আসলে চেয়ার সাজানো, কখনো ক্যামেরা তুলে রাখা সবকিছুই তিনি সামলে নিতেন নীরবে। আজ সেই পরিচিত মুখটি নেই। ২৫ বছরের নিবিড় সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিয়েছেন প্রেস ক্লাবের দপ্তরী মো. কায়মুদ্দীন (৭৫)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪