| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত নারীর পরিচয় শনাক্ত

শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। সেই সঙ্গে মরদেহ বহনকারী পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে। রাস্তার পাশে পড়ে থাকা ট্রাঙ্কের লাশটি ডলি আক্তারের (৩৬)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলাল মিয়ার মেয়ে।

বিস্তারিত...

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ১০ জন শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের তাণ্ডব: ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা-এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা দুদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ।

বিস্তারিত...

জামালপুরের সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আবু কাশেম। স্ত্রীর মৃত্যুতে হাসপাতালে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।

বিস্তারিত...

সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ত্রিশালে বাবার হাতে শিশুপুত্র খুনের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক ঘটনায় বাবার বিরুদ্ধে নিজের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ নির্মম ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

ত্রিশালে বাবার বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবার হাতে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা,আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়া (৪০) নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে রাস্তায় ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত লাশ

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত...

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার শেরপুরের কামরুল ইসলাম

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ৩১ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

বিস্তারিত...

নেত্রকোণায় বাড়ছে হামের প্রকোপ

নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা হাম কর্ণার চালু করা হয়েছে। আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

ধর্ষণের অভিযোগ জানিয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা, অভিযুক্ত পলাতক

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগ তুলে এক কিশোরীর (১৩) বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি থানায় আনা হলে স্বজনরা জড়িতদের বিচারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহত কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় প্রতিবেশী রুবেল মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক।

বিস্তারিত...

জামালপুরে আওয়ামীলীগে ১৯ নেতাকর্মীর আত্মসমর্পণ

বিগত ৫ আগস্ট সরকারের পতনের পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪