শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম এবং উপজেলার বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
শেরপুরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠানে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। সন্ধ্যার খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্যান্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নেত্রকোণার মদন পৌর সদরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত এক পুলিশ পরিদর্শকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন
বাউফলে রাতের আঁধারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে প্রায়১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িকরা।শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ্ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার বিকেলে শহরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি করে গ্রুপে দুই শতাধিক শিশু অংশ নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম। কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাষ্ট্রের সব প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। কেউ কাউকে ভোট দিতে বাধা দিতে পারবে না। ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। রোববার (২৫ জানুয়ারি) তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় নির্বাচনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া উপলক্ষে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি মিজানুর রহমান।
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা। ২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়।