| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উন্নয়নের নামে কাবিটা কাজে লুটপাট

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি রাস্তার ইটের সোলিংকরণ কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রকল্পের সভাপতির দায়িত্বে থাকা রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের তত্ত্বাবধানে নির্মিত এই নিম্নমানের রাস্তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হওয়ায় প্রশাসন তা ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ কারবারি আটক

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কাজের প্রতিশ্রুতি দিলেন ১৭ চেয়ারম্যান

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই উপজেলার ১৭ জন ইউনিয়ন চেয়ারম্যান। ২২ জানুয়ারি রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ী, সুধীজন ও তরুণ সম্প্রদায়ের নেতাকর্মীরাও ধানের শীষের পক্ষে নির্বাচন করার সম্মতি ব্যক্ত করেন। প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন শেরপুর জেলার বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল।

বিস্তারিত...

সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন চালু ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। ট্রেনভোগান্তি দূর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তঃনগর ট্রেন প্রায় আধা ঘণ্টা অবরোধ করা হয়।

বিস্তারিত...

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: বাবা-ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের চেকপোস্ট চলাকালে কনস্টেবল ইজাজুল হক এজাজকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে পৌরশহরের পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পুলিশকে কুপিয়ে পালাল নেতার ছেলে

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

বিস্তারিত...

শেরপুরে ধানের শীষের প্রার্থীদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন বিদ্রোহীরা

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে শক্ত অবস্থান তৈরি করেছেন। স্থানীয়ভাবে ব্যাপক জনসমর্থন থাকায় এসব

বিস্তারিত...

নকলা নির্বাচন অফিসে বকেয়া বিল চাওয়ায় সহকারী কর্মকর্তাকে মারধর

শেরপুরের নকলা উপজেলা নির্বাচন অফিসে বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক সহকারী নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে।

বিস্তারিত...

শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে শোকজ

শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল

বিস্তারিত...

‘বাঘ আমার লাগবেই’

নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলেও পছন্দের ‘বাঘ’ প্রতীক না পাওয়ায় এখনো প্রতীক গ্রহণ করেননি জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান। বুধবার (২১ জানুয়ারি) রাত পর্যন্ত ‘বাঘ আমার লাগবেই’ এমন দাবি করে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন অর্ণব ও তার সমর্থকরা।

বিস্তারিত...

তারাকান্দায় গণভোটের প্রচারের উদ্দেশ্যে মা সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরের ৩টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিস্তারিত...

শেরপুরে জেলা ইমাম সম্মেলন

শেরপুরে গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে পৌর ঈদগাহ মাঠে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির

বিস্তারিত...

জামালপুরে নির্বাচনী লড়াই আরও তীব্র, তিন প্রার্থীর প্রত্যাহার রেকর্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানিয়েছেন, জেলার মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে একটি চলমান রি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪