| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি এখনো হাসনাত আবদুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা।

বিস্তারিত...

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় দেশপ্রিয় কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

হান্নান মাসউদের ‘চাঁদা দাবির’ তথ্য ফাঁস করায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁস

বিস্তারিত...

নাসীরুদ্দীন-সারজিসের সফর ঘিরে বাড়তি নিরাপত্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের চাঁদপুরের মতলব উত্তর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য এবং কর্মসূচি প্রতিহতের হুমকির অভিযোগের পর প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছে।

বিস্তারিত...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে দলটির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বিস্তারিত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে হয়েছে অভিযোগ করেছে তার দল। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।

বিস্তারিত...

বিজয়ীদের সঙ্গে ছবি তুললেও পুরস্কারের টাকা দেননি এনসিপি নেতা

আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে ছবি তুলে মিডিয়া কাভারেজ নিলেও পুরস্কারের টাকা দেননি জাতীয় নাগরিক পার্টির এক নেতা। ৮ মাস আগে আয়োজিত ওই প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দল টাকা চাইলে তাদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।

বিস্তারিত...

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক বড় নেতা

ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন। গতকাল রবিবার (৩১ মে) রাতে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা আটকে রাখা হয় ফেরি

নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের জন্য নির্দিষ্ট সময়ের অতিরিক্ত প্রায় দুই ঘণ্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর (বন্ধ) করা অবস্থায় ফেরি ‘মহানন্দা’তে এ ঘটনা ঘটে। এসময় হান্নান মাসউদকে যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

বিস্তারিত...

জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যা বললেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা কুমিল্লা জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন—জেলা প্রশাসকের এমন বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে, যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বিস্তারিত...

‘টাকা আপনি খাইছেন এটা তো বলিনি’ফোনালাপে জেলা পরিষদ প্রশাসক

কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে অর্থ বরাদ্দ নিয়ে দেওয়া বক্তব্য ও পরবর্তী ফোনালাপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফোনালাপের ৫৩ সেকেন্ডের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ।

বিস্তারিত...

শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় এনসিপি নেতাকে জুতাপেটা

শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ এবং কুপ্রস্তাব দেওয়ার দায়ে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করেছে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় ওই নেতাকে দল থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে বিদ্যমান চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তবতা জানতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

পাটওয়ারীকে জলাতঙ্ক ভ্যাকসিন নেয়ার পরামর্শ রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪