রাজধানীর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মাজার ভক্তদের সঙ্গে সংহতি জানাতে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উপজেলার জামালপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক বাদশা মিয়াকে যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হলে এ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের সম্প্রসারণ ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে অংশ নিতে দেশ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ফোরামে অংশ নিতে আজ রবিবার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। নিজের ভেরিফাইড পেইজে এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন ৫০ জন। রোববার (১০ মে) দলটির বাংলামোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সংস্কারের পরিবর্তে সরকার পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোই টিকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ভিন্ন মত প্রকাশ করলেই তাঁকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময়ও এমন ভাষায় আক্রমণের শিকার হয়েছিলেন তিনি, আর এখন আবার একই ধরনের অপবাদ ও ট্যাগিংয়ের মুখে পড়ছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেড় বছরে যে পরিমাণ লুট করেছে তা আওয়ামী লীগ তিন বছরেও করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। সম্প্রতি এক টক শোতে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং নেতাকর্মীদের এটি একটি বড় দায়িত্ব। "পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যম"
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন ও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।