| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগে গ্রেফতার মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ২৩:২৬:৪১:অপরাহ্ন  |  ২২৬ বার পঠিত
তুরাগে গ্রেফতার মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, ওসির নির্দেশনায় এসআই (নিঃ) আজিজ আল মামুনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, ফরিদুল ইসলাম ডিএমপির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

থানার ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর একটি যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলা, যেখানে দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত রয়েছে। অন্যটি জামালপুরের মাদারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও দণ্ডবিধির একাধিক ধারায় করা মামলা।

পুলিশ জানায়, ফরিদুল ইসলামের বাবার নাম আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল ও মায়ের নাম লতিফা বেগম। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ থানার পশ্চিম সুখনগরী গ্রামে। তিনি বর্তমানে তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪