মাত্র ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) বাজেটে নির্মিত একটি হরর সিনেমা বিশ্বজুড়ে বক্স অফিসে অবিস্মরণীয় ইতিহাস তৈরি করেছে। ‘অবসেশন’ (Obsession) নামের এই মনস্তাত্ত্বিক ও অলৌকিক থ্রিলার সিনেমাটি বিশ্বব্যাপী ১৬ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৭৫৬ কোটি টাকারও বেশি।
এনিমেশন সিনেমার ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় ও ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’ দীর্ঘ দশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি ডিজনি এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নতুন এই ছবিটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’। প্রায় এক দশকের বিরতি কাটিয়ে জনপ্রিয় এই চরিত্রগুলোর প্রত্যাবর্তনের খবরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কমে গেছে বিশ্বের অনেক জনপ্রিয় তারকার ফলোয়ার। এতে এক রাতেই লাখ লাখ ফলোয়ার হারিয়েছেন হলিউড, বলিউড ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। ভুয়া ও বট অ্যাকাউন্ট সরানোর অভিযানে এমনটা হয়েছে বলে জানা গেছে।
ফ্যাশন দুনিয়ায় এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেট গালা ২০২৬। প্রতি বছরের মতো এবারও তারকারা নিজেদের স্বকীয় স্টাইল তুলে ধরতে হাজির হন এই জমকালো আয়োজনে। কেউ ছিলেন সাদামাটা ও পরিমিত লুকে, আবার কেউ বেছে নিয়েছেন সাহসী ও দৃষ্টিনন্দন উপস্থিতি।
সমালোচনা, বিতর্ক আর নির্মাণকালীন নানা জটিলতাকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে ঝড় তুলল পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৪০০ কোটি টাকা) আয় করে ইতিহাস গড়েছে ছবিটি। এর মাধ্যমে চলচ্চিত্রটি এখন পর্যন্ত যেকোনো বায়োপিক বা জীবনীমূলক চলচ্চিত্রের উদ্বোধনী আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল।
বিশ্বজুড়ে ভক্ত–অনুরাগীদের কাছে মাইকেল জ্যাকসন নামটি এক দুর্নিবার আকর্ষণ। কেবল ‘পপসম্রাট’ নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন তিনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তাঁর জনপ্রিয়তা কমেনি। স্পটিফাইয়ে তাঁর মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। মৃত্যুর আগপর্যন্ত যেমন কৌতূহল ছিল তাঁকে নিয়ে, মৃত্যুর পরও কৌতূহলের শেষ নেই; যার প্রমাণ মেলে তাঁর জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার পর। যেদিন ঘোষণা আসে, তার পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে সিনেমাটি। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’ নামের এই সিনেমা।
সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শব্দ ‘ইনশা আল্লাহ’ ব্যবহার করে সবাইকে চমকে দিলেন!
অস্ট্রেলিয়ার সিডনি আদালতে হলিউড অভিনেত্রী রিবেল উইলসনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রথম দিনের শুনানিতে তীব্র বিতর্ক দেখা দিয়েছে
ব্যক্তিগত জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে আবারও বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। মাসখানেক আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ব্রিটনির একজন প্রতিনিধি রোলিং স্টোনকে এ তথ্য নিশ্চিত করেন। রোলিং স্টোনের প্রতিবেদনে বলা হয়, ব্রিটনি নিজেই এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হলিউডের স্ট্যান্ড-আপ কমেডির জগতে আলাদা পরিচিতি তৈরি করেছেন নিকি গ্লেজার। ব্যক্তিগত জীবন, সম্পর্ক কিংবা যৌনতা- কোনো বিষয়েই রাখঢাক না করে কথা বলার স্বভাব এই অভিনেত্রী ও সঞ্চালকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকি নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এমন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে।
চারবার বিয়ে ও একাধিক সম্পর্কে জড়িয়েও এখনো প্রকৃত ভালোবাসার খোঁজে আছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি আন্তর্জাতিক
হলিউডের সুপারমডেল জিজি হাদিদ সম্প্রতি বহুল আলোচিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে নিজের নাম উঠে আসা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বিষয়টি জেনে তিনি ‘অত্যন্ত ঘৃণিত ও অসুস্থতা বোধ’ করেছেন। জিও নিউজের প্রতিবেদন অনযায়ী, ই
হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তার প্রভাব দেখা গেল সনি ও মার্ভেল স্টুডিওসের এই সিনেমার ট্রেলার প্রকাশের পর। প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির ভিউ হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল।
কানাডার ওন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওন্টারিওর উইন্ডসর এলাকার টড লেনের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।