| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ২৩:৫৬:২৩:অপরাহ্ন  |  ৯৮৬ বার পঠিত
শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ

বগুড়া প্রতিনিধি: ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচের বগুড়া পর্ব শুরু হচ্ছে আজ শনিবার। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগ। সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

খেলায় অংশ নিতে দুই দলের খেলোয়াড়েরা বৃহস্পতিবার বগুড়ায় পৌঁছেছেন। শুক্রবার দুপুরের পর স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন উভয় দলের ক্রিকেটাররা।

এবারের লিগের প্রথম পর্বে তিনটি করে ম্যাচ খেলে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ সমান ৩ পয়েন্ট অর্জন করেছে। একটি জয়, একটি হার ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। অন্যদিকে তিনটি ম্যাচই ড্র করে ষষ্ঠ স্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ।

ফলে বগুড়ার ম্যাচটি দুই দলের জন্যই পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ লড়াই। উভয় দলেই জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

লিগের প্রথম পর্ব শেষে ৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী এবং তৃতীয় স্থানে সিলেট বিভাগ। ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা বিভাগ।

চট্টগ্রাম বিভাগীয় দলে রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, সাদ্দাম হোসেন, শাহাদাত হোসেন দিপু, তাজামুল হক, ইরফান শুক্কুর, শাহ পরান, সাব্বির হোসেন কিদার, আহম্মেদ শরীফ, এনামুল হক আশিক, হাসান মুরাদ, আবুল হাসনাত, ইফরান হোসেন, সানজিট মজুমদার ও রুবেল হোসেন।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগীয় দলে রয়েছেন আব্দুল মজিদ, শুভাগত হোম, আল-আমিন, মোসাদ্দেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহিল গালিব, রাকিবুল হাসান, ইয়াসিন আরাফাত, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মুহাম্মাদ ফাহিম, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম জনি ও রিজান হোসেন।

শহীদ চান্দু স্টেডিয়াম সূত্রে জানা গেছে, জাতীয় ক্রিকেট লিগের চার দিনের এ ম্যাচ উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট লাগবে না। বিনা টিকিটেই মাঠে বসে খেলা দেখতে পারবেন তাঁরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪