সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্ত্র প্রার্থীদের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ড. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। বার্তায় জামায়াত আমির দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইনসাফ না পেলে বাধ্য হবো পথ খুঁজে নিতে’। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ায় হার-জিত থাকাটা স্বাভাবিক।
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত রেখে ভোটের ব্যালট পুনঃগণনার দাবি করেছেন ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জামায়াতে ইসলাম। ইতোমধ্যে তাদের প্রার্থীরা ব্যক্তিগতভাবে ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন। তবে দলীয়ভাবে এখনো কোনো অবস্থান জানানো হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নরসিংদী-2 আসনে জোট রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ‘গাদ্দারি’র অভিযোগ এনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন সারোয়ার তুষার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা–১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন, কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কি হচ্ছে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।
টুয়াখালী–২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ (ঢাকা উত্তর কেন্দ্রের অংশ) আসনে বিএনপি চেয়ারপারম্যান তারেক রহমান বেসকারিভাবে জয়ী হয়েছেন বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে উল্লেখযোগ্য ব্যবধানে পিছনে রেখেছেন।
ফরিদপুর–১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। আসনের ১৯৭টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে জোরেশোরে চলছে গণনার কাজ। এরই মধ্যে বেশ কিছু আসনের বেসকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।