১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত ‘নতুন বাংলাদেশ’ গড়ার মাইলফলক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই নির্বাচন একটি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনই উত্তেজিত হয়ে পড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, মাঘ মাসে মাথা
খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছেন—এমন অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্র সংস্কার, সুশাসন ও আত্মনির্ভর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় নির্বাচনি ঐক্য ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অথচ, এদিনই বিটিভি ও বাংলাদেশ বেতারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করে সেখান থেকে আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। তিনি বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি দেশকে ফ্যাসিবাদ,
আমরা কোনো পারিবারিক বা গোষ্ঠীগত সরকার দেখতে চাই না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা বারবার এ দেশের মানুষের অর্থ লুটপাট করেছে। গত সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর দেখছি, একটি দল সেই মজলুমের ঘাড়ে চড়ে বসেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পুরনো ও পচা রাজনীতি আর চায় না। তারা পরিবারকেন্দ্রিক কিংবা ব্যক্তিনির্ভর রাজনীতি প্রত্যাখ্যান করেছে। জনগণ দলীয় সরকার নয়, জনগণের সরকার দেখতে চায়। বাস্তবতা বুঝতে পেরে অনেকে এখন বলতে শুরু করেছে তারাও ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে প্রস্তুত হচ্ছেময়মনসিংহের সার্কিট হাউস মাঠ। ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার ও ফেস্টুন।
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন শফিকুর রহমান। দলের আমিরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকাল থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনস–এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেছে চট্টগ্রাম নগরের সড়কে। সিরিজের আদলে তৈরি ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি)সেকালে নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চৌদ্দগ্রামের মানুষের প্রতি আমার অগাধ আস্থা ও ভালোবাসা রয়েছে। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর আমার মূল লক্ষ্য ছিল এলাকায় রাজনৈতিক ও সামাজিক শান্তি বজায় রাখা।
সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সামাজিক মাধ্যম এক্স একাউন্টে করা ‘কর্মজীবী নারীরা প্রস্টিটিউট’-এমন একটি পোস্ট ভাইরাল হয়। যা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন তিনি। যদিও ডা. শফিকুর দাবি করেছেন তার এক্স একাউন্টটি ‘হ্যাক’ হয়েছিলো। তা নিয়েও পক্ষে-বিপক্ষে সমালোচনা চলমান। এরমধ্যেই ‘ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখা’র কথা বললেন আমির।