| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আ.লীগ ঠেকাতে মাঠে জামায়াত-এনসিপি

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির নেতাকর্মীরা কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মাঠে সরব থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। অপরদিকে সরাসরি না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি কৌশলে প্রতিরোধ করার উদ্যোগ আছে বিএনপির।

বিস্তারিত...

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বিস্তারিত...

দেশবাসীকে নতুন বিপ্লবের প্রস্তুতি নিতে বললেন শফিকুর রহমান

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।

বিস্তারিত...

সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : শফিকুর রহমান

সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে অনুগত ব্যক্তিদের বসানো হচ্ছে এবং এভাবে দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে।

বিস্তারিত...

‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে জামায়াত এমপি

বিজেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দিতে চাওয়ার যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে?’

বিস্তারিত...

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সংসদে ভুল তথ্য, পরে ‘স্লিপ অব টাং’ ব্যাখ্যা এমপির

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আব্দুল মুনতাকিমকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অধিবেশনে তিনি নিজেকে মুক্তিযুদ্ধে শহিদের সন্তান দাবি করলেও পরে স্থানীয় সূত্র ও তার নির্বাচনী হলফনামার তথ্যের সঙ্গে সেই বক্তব্যের অসামঞ্জস্যতা উঠে এসেছে।

বিস্তারিত...

হিজাব-নিকাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে হিজাব-নিকাব ও পর্দা নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিস্তারিত...

মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের কে অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য তার সব ধরনের দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বিস্তারিত...

সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

বিএনপি নেতৃত্বাধীন সরকারকে আর বেশি দিন সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

প্রেমিকাকে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিবির নেতা বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দি থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

বিস্তারিত...

প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের: জামায়াত

জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি।

বিস্তারিত...

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াতে ইসলামী

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তাবিত এ বাজেটে মোট ঘাটতি ধরা

বিস্তারিত...

সব প্রতিষ্ঠানেই সরকার হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটায় দেশে সব প্রতিষ্ঠানেই সরকার হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪