২০২৬-২০২৮ কার্যকালের জন্য ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটা
ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকাল ৬টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার দাবি, গণভোটের বিরোধিতা মানেই গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বরেছেন,‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন। এটার কোনো দুই পয়সার মূল্য নাই।’ শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে যুক্তরাজ্যে এক দিনের জন্য যাত্রা বিরতি করেন শফিকুর রহমান। এ সময় লন্ডনের একটি হোটেলে তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।’ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়।
নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে চরম বিবাদে জড়িয়েছে দলটির মোশারফ গ্রুপ এবং ব্যারিস্টার শাকের গ্রুপ। হাতাহাতি, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা বলছেন, দলটির রক্ষণশীলতার পর্দা থেকে বেরিয়ে এসেছে ক্ষোভের স্ফূলিঙ্গ। অতীতে জামায়াতের নেতাকর্মীদের এমন বিভক্তি চোখে না পড়লেও হঠাৎ এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন এলাকাবাসী। দলের রীতিনীতি, আদর্শ উপেক্ষা করে দুটি গ্রুপ এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
জামায়াতের নারী বিভাগের কর্মী ও নেত্রীরাও চালাচ্ছেন ভোটের প্রচারণা। ইসলামি সভার নাম করে বাড়িতে হয় নারীদের জমায়েত। সেই জমায়েতে ধর্মীয় আলোচনার ফাঁকে ফাঁকে চলে ভোটের প্রচার। প্রচারণার এই কৌশলে একটি বিষয় পরিষ্কার যে, নারী ভোটাররাই প্রধান টার্গেট জামায়াতে ইসলামীর। এই টার্গেটে বহু আগে থেকেই চলছে কার্যক্রম। ফলে নারীদের মধ্যে ক্রমেই বাড়ছে তাদের ভোট। বিপরীতে পিছিয়ে পড়ছে বিএনপিসহ অন্য দলগুলো। নারী ভোটারদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী আর আওয়ামী লীগের ভোট বাগাতেও কাজ করছে জামায়াত। ‘ক্ষমতায় বিএনপি এলে এলাকায় থাকা মুশকিল হবে’ বলে বোঝানো হচ্ছে তাদের। একই সঙ্গে দেওয়া হচ্ছে জানমাল রক্ষার প্রতিশ্রুতি। এসব কথায় উদ্বুদ্ধ হয়ে জামায়াতের পক্ষে কাজ করছেন অনেক আওয়ামী লীগ নেতা। অন্যান্য এলাকায়ও জামায়াতে আস্থা রাখতে শুরু করেছেন নৌকার ভোটাররা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আট রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে তারা।
জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে অনিশ্চিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ পরিস্থিতিতে জুলাই সনদ সর্বপ্রথম বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে তিনি দাবি করেছেন।