| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনেকে জ্ঞান অর্জন করলেও উপলব্ধি করতে পারে না : শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, পৃথিবীতে অনেকে জ্ঞান অর্জন করে, কিন্তু উপলব্ধি করতে পারে না।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই, এমন দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বিএনপি ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে না দেওয়ার কথা বলেছে—এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।’

বিস্তারিত...

নভেম্বরে গণভোট ও সুষ্ঠু নির্বাচনে ১৮ দফা জামায়াতের

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

বিস্তারিত...

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে বেলা ১২ টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনকে ঘিরে অনেক পরাশক্তি ও দেশের ভেতরের নানা এজেন্সি সক্রিয় হবে: গোলাম পরওয়ার

আসন্ন জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, আর এই অভিযাত্রাকে বানচাল করতে সক্রিয় হবে বিভিন্ন পরাশক্তি ও গোয়েন্দা এজেন্সি এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এসব অপচেষ্টা ব্যর্থ হবে এবং নতুন বাংলাদেশ গঠনের পথে কেউ বাধা দিতে পারবে না।

বিস্তারিত...

সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা দিয়ে বলেছেন, এই প্রতিনিধিত্ব থাকলে প্রবাসীরা অনুভব করবে-আমিও বাংলাদেশ, আমরাও বাংলাদেশ।

বিস্তারিত...

মেধাবীরা চরিত্রহীন হলে, সেই মেধাই জাতির জন্য অভিশাপ: রেজাউল করিম

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘মেধাবীরা যদি চরিত্রহীন হয়, তাহলে সেই মেধাই জাতির জন্য অভিশাপ। আমাদের দেশ দুর্নীতিতে চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল—রিকশাচালক বা শ্রমিকরা নয়, দায়ী ছিল শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষরা। ওই সচিব, ওই আমলা, ওই ডিসি, ওই ইউএনও—আমার মতো রাজনীতিবিদ যারা কমিশন নিয়েছে, তারাই দায়ী।’

বিস্তারিত...

ভারত আমাদের দমিয়ে রাখতে চায় : ছাত্র শিবির সেক্রেটারি

শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে এক মহিলার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আহত হালিমা খাতুন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী।

বিস্তারিত...

‘প্রশাসন কোন দলের পক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রশাসনের কিছু লোকজন একটি দলের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করছে। প্রশাসনে থেকে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে একটি দলের পক্ষে কাজ করবেন, বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না।

বিস্তারিত...

আগামীর নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত : রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজি, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হচ্ছে। গ্রামে, গঞ্জে, শহরে-বন্দরে, চা স্টল থেকে সচিবালয়ে স্লোগান উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামির বাংলাদেশ। আগামীর নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।

বিস্তারিত...

আগামীকাল বিভাগীয় শহরে মাঠে নামছে জামায়াতসহ ৮ দল

তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি সমমনা দল আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সব বিভাগীয় শহরে বিক্ষোভ ও সমাবেশ করবে।

বিস্তারিত...

ভারতকে সম্মান করতে চাই, একইভাবে যথাযথ সম্মান চাই: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেন, ‘মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে (ভারত) সম্মান করতে চাই। একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান চাই।’

বিস্তারিত...

আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে : সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি।’

বিস্তারিত...

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো: সারজিস

‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এনসিপি ও এর সংগঠনের সকল সদস্যকে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে।

বিস্তারিত...

শনিবার ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াত

পাঁচ দফা দাবিতে আগামী শনিবার (২৫ অক্টোবর) মহানগর ও বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪