মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরনেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি।
জামায়াত এখন আর শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে— এমন মন্তব্য করে দলের নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার
সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই অস্থির হয়ে উঠেছে বাজারব্যবস্থা।
বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে। যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে এনালাইসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত ও জোটগত সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার সম্ভাবনা থাকলেও স্থানীয় নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।
নানা নাটকীয়তার পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩ মে) ইসলামিক মিশন জাপান আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
৭ দিনের সফরে জাপান পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে জাপান সফরের উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বছরের ৩৬৪ দিন শ্রমিকদের দাবি ভুলে থাকলেও পহেলা মে এলে সবাই শ্রমিক দরদি হয়ে ওঠে। শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত কার্ড প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, এই কার্ডের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
বিগত ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত প্রতিটি খুন, গুম ও ধর্ষণের বিচার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই বিচারপ্রক্রিয়া যেন মাঝপথে থেমে না যায়, বরং তা উসমান হাদি হত্যার হোতাদের কাছেও পৌঁছায়।