ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। তবে নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভোটে বিএনপির অবশ্যম্ভাবী বিজয় টের পেয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোর করে ব্যালটে সিল মারার পাঁয়তারা করেছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। আজ সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৪৫ মিনিট নাগাদ তিনি তার ভোট প্রদান করেন।
ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভোটে হার-জিত থাকবেই, কিন্তু তা যেন কোনোভাবেই হানাহানির পর্যায়ে না পৌঁছায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, “জনগণের রায় মাথা পেতে নেব এবং নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশল অবলম্বন করে যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, এমন প্রবণতা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুল (১৯০ নং ভোট কেন্দ্র) এলাকায় এই ঘটনা ঘটেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্তের। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং তাকে সাহস জোগাতে সশরীরে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। তবে নির্বাচনের ক্ষতি বা বানচালের যে কোনো চেষ্টা থাকলে জনগন তা মেনে নেবে না বরং জনগণ শক্তহাতে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনায় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনৈতিক তৎপরতা, অর্থের প্রভাব ও সহিংসতার অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলটির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আত্মবিশ্বাসী বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু পরিবেশে ভোট হলে শুধু নিজের রাজনৈতিক সমর্থকই নয়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোটও তিনি পাবেন।
জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়ে বিএনপির অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।