| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা পাচ্ছেন ডাক?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আগামী সম্ভাব্য ১৪ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং এর পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নিতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

বিস্তারিত...

কেমন হবে মন্ত্রিসভা, জানালেন সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর দলটি সরকার গঠন করতে যাওয়ায় এখন সবার নজর আগামী মন্ত্রিসভার দিকে। এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির

বিস্তারিত...

ঢাকা-১১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ বিএনপি প্রার্থীর

ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম। শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডা

বিস্তারিত...

ঢাকার ২০টি আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুদ্ধশ্বাস ভোটযুদ্ধ শেষে রাজধানী ঢাকার ২০টি আসনের সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজধানীর নির্বাচনী লড়াইয়ে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত...

নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ৩ বড় চ্যালেঞ্জ দেখছেন ফখরুল

আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

বিস্তারিত...

মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়ে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

বিস্তারিত...

রয়টার্স প্রতিবেদন: বিএনপির ভূমিধস জয়, সাবেক শাসক পরিবারের সন্তান তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘ কয়েক মাসের অস্থিরতা ও অর্থনৈতিক বিপর্যয়ের পর দেশ যখন পুনর্গঠনের পথে, তখন এ নির্বাচনকে স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

নির্বাচনি জয় নিশ্চিত করে ‘মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’ বললেন ফজলুর রহমান

নির্বাচনে জয় নিশ্চিত করার পরই ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ প্রসঙ্গে আবেগঘন বার্তা দিয়েছেন ফজলুর রহমান।

বিস্তারিত...

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, জামায়াত উগ্রবাদী দল। তবে তাদের উত্থানের পেছনে দায়ী আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ের তাতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখন গণতন্ত্রকে চাপা দেওয়া হয়, কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।

বিস্তারিত...

১৫ ফেব্রুয়ারি সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

বিস্তারিত...

আন্দালিব রহমান পার্থ বড় ব্যবধানে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে নাটকীয় লড়াই শেষে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-এর চেয়ারম্যান এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বিস্তারিত...

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।

বিস্তারিত...

৩৫ বছর পর সরকার গঠন করছে একজন পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৯টি আসনের মধ্যে ১৬৬টিতে জয়লাভ করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

বিস্তারিত...

বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উদযাপনে বিজয় মিছিল না করে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

বিস্তারিত...

ফেনী-৩ আসনে প্রাথমিক ফলাফলে আব্দুল আউয়াল মিন্টু জয়ী

ফেনী-৩ (ফেনী সদর, ছাগলনাইয়া ও ফেনী আংশিক) আসনে প্রাথমিক ভোটের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪