বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তার জীবনের ১৫টি বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মানুষ সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে।
পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস বাসায় থাকার সুযোগ থাকা সত্ত্বেও, তিনি পদত্যাগের মাত্র ২০ দিন পরই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন।
দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় পদ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে তবে পরবর্তীতে কি হবে জানি না। তিনি বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।’
জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। সেটা আবারও প্রমাণ করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আগামী ১২ তারিখ নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি—এটা সারা বাংলাদেশ জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।’
মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি ঘুম থেকে উঠে প্রথমেই আমার নাম নেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন একটি জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে জরিপের ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুর শহর শুক্রবার মিছিলের রঙে মুখরিত হয়ে ওঠে। দুপুর থেকে শহরের বিভিন্ন প্রবেশপথে ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস ও মাইক্রোবাসে জনসভায় যোগ দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন ইবাদত ও দোয়া করেন। মাজার জিয়ারতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠন তার প্রধান অঙ্গীকার।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরের জনপদ রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সফরের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রংপুর শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল জনসভায় অংশ নেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নতুন রূপ ধারণ করে আবার নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে এ দেশের সব নাগরিক কতটা নিরাপদ তা ভেবে দেখার সময় এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফর করবেন। উত্তরবঙ্গ সফরের পর এটি তার প্রথম নির্বাচনী প্রচারণা টাঙ্গাইলে।
ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, একটি দল ভোটের জন্য “জান্নাতের টিকিট” দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে।