| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সব মানুষের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এমন একটি মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে সম্মান ও সুযোগ দেওয়ার মধ্য দিয়েই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবাল-এর আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় যোগ দেবেন তারেক রহমান

দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর নগরীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।

বিস্তারিত...

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে রংপুর জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহানগরী থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য ও রাজনৈতিক উদ্দীপনা।

বিস্তারিত...

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই গত ১৭ বছর এত অত্যাচার সহ্য করেও দলটি আজও টিকে আছে। হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁয় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মৃতপ্রায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্প পুনরায় সচল করার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গ্রামের প্রত্যেকটি মা ফ্যামিলি কার্ড পাবেন। থাকবে মাতৃত্বকালীন সুবিধা। কৃষক কার্ডের

বিস্তারিত...

আগে একাত্তর নিয়ে মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

নির্বাচনী প্রতিপক্ষকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এ দেশে ভয়াবহ নির্যাতন চালিয়েছে বাড়িঘর পুড়িয়েছে, লুটপাট করেছে। সেই বাহিনীকে কারা সহযোগিতা করেছিল, জনগণ তা জানে। তাই আগে একাত্তরের জন্য জাতির কাছে

বিস্তারিত...

একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

রাজশাহীর জনসভা মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেন। মঞ্চে তার আগমনে নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, আর তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সারাদেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।

বিস্তারিত...

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: মাহদী আমিন

শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বিস্তারিত...

রাজশাহীতে তারেক রহমান, শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন

রাজশাহী পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ প্রায় ২১ বছর পর রাজশাহীতে এলেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিস্তারিত...

তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহীতে পৌঁছাবেন তিনি। রাজশাহীতে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মহানগর বিএনপি ও রাজশাহী বিভাগের চারটি জেলা বিএনপির আয়োজনে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা—মানুষ যেন রাস্তায় ও ব্যবসায় নিরাপদ থাকে’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। লন্ডনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকে সময় যেন তাঁর জন্য দ্রুতগতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ।

বিস্তারিত...

আগামীকাল নওগাঁয় তারেক রহমানের জনসভা, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২০ বছর পর নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা

বিস্তারিত...

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই বিচার হবে। নিরপরাধ সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪