শুরুটা ছিল চোখধাঁধানো, এমন শুরু যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন এবার বুঝি বিপিএলে প্রথম দুইশ রানের ইনিংস দেখা যাবে। মাত্র ১১.৩ ওভারেই রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে উঠে যায় ১০০ রান। কিন্তু ইনিংস যত এগিয়েছে, রানের গতি ততই কমেছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রংপুরকে থামতে হয়েছে ১৮১ রানে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
বিপিএলের রোমাঞ্চকর রাতে রাজশাহী ওয়ারিয়র্স ৫ রানে জয় লাভ করে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে স্থান নিশ্চিত করলো। হারলেও সিলেট টাইটান্স চলে গেছে এলিমিনেটরে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টানটান উত্তেজনায় শেষ হওয়া এই ম্যাচে রাজশাহীর জয় এসেছে নায়ক রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিং ও আবদুল গাফফার সাকলাইনের কার্যকরী ইনিংসের কারণে।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি পর্বটা দারুণভাবেই শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার (১৬ জানুয়ারি) থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে উত্তাল ছিল ক্রীড়াঙ্গন। প্রথমবারের মতো স্থগিত ঘোষণা করা হয় বিপিএলও। তবে পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল শোকজের জ
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বয়কটের কারণে একদিন পিছিয়ে যাওয়া বিপিএলের ম্যাচগুলো শুক্রবার মাঠে গড়ায়। দিনের প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নেয় নোয়াখালী।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে জয় মানেই বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।
বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটি জিতলেই চলবে। এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজিটির আর্মব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
দীর্ঘ এক দিনের নাটকীয়তা, একের পর এক বৈঠক, সংবাদ সম্মেলন আর নানা গুঞ্জনের পর অবশেষে কাটল অনিশ্চয়তা। ক্রিকেটারদের ঘোষিত বয়কট প্রত্যাহার হওয়ায় আজ থেকেই ফের মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
বৃহস্পতিবার দুই ম্যাচ বয়কটের পর শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা বৃহস্পতিবার দুই ম্যাচে অংশ নেননি। তবে রাতের বৈঠকের পর সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থা দূর হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন অপরিচিত নম্বর থেকে একের পর এক হত্যা ও অপহরণের হুমকি পাচ্ছেন। শুধু ফোনকল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারেও তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। হুমকিসংক্রান্ত অডিও বার্তা ও মেসেজের কপি সমকাল-এর হাতে এসেছে।
সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এজন্য কিছু শর্ত দিয়েছে সংগঠনটি। আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘সব ধরনের ক্রিকেট বয়কট’র অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে বিপিএলে আজকের দুটি ম্যাচই স্থগিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে গভীর সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন, আলোচনার ব্যর্থতা ও খেলোয়াড়দের মাঠে নামতে অস্বীকৃতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশ্বাসেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ম্যাচ বর্জন চলবেই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ তিন ফ্যারম্যাটের তিন অধিনায়ক লিটন, মিরাজ ও নাজমুলসহ প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।