নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিক্যাল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে সোমবার সন্ধ্যায় ফিরে গেছেন ভারতে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলে সেটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফরেনসিক তদন্তের ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান (১০) নামে অগ্নিদগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব রহমান ভূঁইয়াকে কুমিল্লায় দাফন করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'মা-বাপদের আমরা কী জবাব দেব? কী বলবো তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।'
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানচালকও রয়েছেন। দুর্ঘটনাটি দুপুর ১টা ৬ মিনিটে ঘটে, যখন এফ-৭ বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়।