ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন ফাতিমা তাসনিম জুমা। শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে অনেকে তাকে শিবির বলে ট্যাগ দেন।
জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে অন্তর্বর্তী সরকারের পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর যে অভিযোগ ছাত্রদল করেছে, তা স্বীকার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, ভেন্ডর অবহিত না করায় নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তাদের জানা ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা পোহাতে হয়েছে, তা মূলত শিক্ষার্থীদের জন্যই। শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশের দুই দিন পর গত শনিবার প্রকাশ করা হয় হলভিত্তিক কেন্দ্রের ফল। এতে ঘোষিত ফলাফলের সঙ্গে প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল না মেলার অভিযোগ তোলেন বেশ কয়েকজন প্রার্থী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। তবে এই গরমিলকে ‘বিরতিহীন কর্মসম্পাদনজনিত মানবীয় অবসাদের কারণে কয়েকটি ক্ষেত্রে ভুল’ উল্লেখ করে গতকাল রোববার রাতে সংশোধিত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম এবং শহীদদের আকাঙ্ক্ষা- এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি এবং জাকসু নির্বাচনে ভোট বর্জন সংগঠনের দুর্বল সাংগঠনিক চিত্র ফুটে উঠেছে। এর সাথে সংগঠনটির অভিভাবক বিএনপির নীতিনিধারকদের চিন্তা ও কৌশল নিধারণে চরম ব্যর্থতার প্রমাণিত সত্যে পরিণত হয়েছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ইতিহাস গড়ে এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই বিজয় দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছে তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেও ভোটের মাঠে হতাশ করেছেন আশিকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের দুই পদে স্বামী স্ত্রী বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রায়হান-সালমা দম্পতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই তিনি ও তার সহযাত্রীরা সামনে এগিয়ে যাবেন।
ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বপ্নের ক্যাম্পাসে’ রূপ না দেওয়া পর্যন্ত লড়াই চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ। তবে নিজের জয়কে তিনি ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় হিসেবে দেখছেন