| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১০:৪৯:৩৩:পূর্বাহ্ন  |  ১২৩৪০৫৬ বার পঠিত
‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’

ঢাবি রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন ফাতিমা তাসনিম জুমা। শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে অনেকে তাকে শিবির বলে ট্যাগ দেন। তবে তিনি একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছিলেন ভবিষ্যতে রাজনীতি ও কর্ম পরিকল্পনা।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়।’ যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

ডাকসু নির্বাচনে জুমা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো অনেক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছে। শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ায় এবং গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ছাত্র সমাজের মধ্যে চরম উৎসাহ ও বিতর্ক দেখা গেছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে জুমা নিজের দর্শন ও অবস্থান স্পষ্ট করেছিলেন।

তিনি বলেন, ‘আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের ন্যায্য অধিকার ও সঠিক মূল্যায়নের প্রতি জোর দিয়েছেন।

শিবির ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে জুমা নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪