| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নত দেশ গড়ার প্ল্যান করছেন তারেক রহমান : এ্যানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৯:২৪:৩৬:পূর্বাহ্ন  |  ১৬০২৫৫৫ বার পঠিত
উন্নত দেশ গড়ার প্ল্যান করছেন তারেক রহমান : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি : তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এ প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারবো, ইনশাআল্লাহ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেছেন, রাজনীতি করছি সম্মান এবং সেবাকে অগ্রাধিকার দিয়ে। রাজনীতি করতে গেলে ত্যাগ শিকার করতে হয়, ত্যাগ শিকার করতে হবে। পকেটস্থ করার জন্য কেউ রাজনীতি করতে চাইলে বিএনপি থেকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন মিজান।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। 

বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।


রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪