| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ পাকিস্তানের বৈঠক

৭১’র অমীমাংসিত ইস্যুর সমাধান হয়নি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৯:৪৩:৪৭:পূর্বাহ্ন  |  ১৬০২৫৪৪ বার পঠিত
৭১’র অমীমাংসিত ইস্যুর সমাধান হয়নি

রিপোর্টার্স২৪ ডেস্ক :  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার অলোচনায়  ৭১’র অমীমাংসিত ইস্যুতে ঐক্যমত্যে পৌছাতে পারেনি দুই দেশ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন,  ১৯৭১ এ  স্বাধীনতা যুদ্ধ ও এ সময়ে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া, যুদ্ধে ক্ষতিপূরণ ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনের বিষয়টি আমরা বৈঠকে উত্থাপন করেছি। 

রোববার (২৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা আশা করা ঠিক হবে না যে ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে। আমরা অমীমাংসিত ইস্যু, যেমন '৭১-এর জন্য ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ, পাওনা অ্যাসেট এবং আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয় উত্থাপন করেছি। এ বিষয়গুলোতে উভয় দেশ নিজ নিজ অবস্থান তুলে ধরেছে।’

তৌহিদ হোসেন আরো বলেন, ১৯৭১ সালের জন্য ক্ষমা চাওয়া, সম্পদের ন্যায্য বণ্টন এবং আটকে পড়া পাকিস্তানিদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্বিপক্ষীয় বৈঠকে উত্থাপন করা হয়েছে। তবে  কিছু বিষয়ে আমাদের ঐক্যমত হয়নি। দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

এর আগে আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ   পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু সমাধান  হয়ে গেছে। তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত?

প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, না, একমত নই। আমরা বৈঠকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি।

দুই পক্ষই একমত হয়েছি, এই ইস্যুতে আগামীতে  কথা বলব।

 পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে   জানতে চাইলে তিনি বলেন, ৫৪ বছরের অমীমাংসিত ইস্যু একদিনে সমাধান হয়ে যাবে না। যে মিটিংটা ১৩ বছর পর হয়েছেএখানে বসে এক ঘণ্টায় সমাধান করে ফেলব, আপনারা এটা আশা করবেন না।

তিনি বলেনআমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমরা একটা বিষয়ে একমত হয়েছি, এসব ইস্যুর  সমাধান হলে আমরা সামনে এগোতে পারবো। দুই পক্ষই একমত হয়েছি, এই ইস্যুতে আগামীতে কথা বলব।

চীনা উদ্যোগে ত্রিপক্ষীয় জোটের ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না। দ্বিপক্ষীয় সম্পর্কে চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আছে। তবে আগের সরকারের আমলে পাকিস্তানের সগ্নে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। আমরা চাই অন্যান্য দেশের সঙ্গে  আমাদের যে সম্পর্ক রয়েছ, পাকিস্তানের সঙ্গেও তেমন থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ১৯৭১ সালের গণহত্যা প্রসঙ্গ উঠেছিল কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি আমার ওপর ছেড়ে দিন। 

এর আগে রোববার সকালে  রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন,   বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুবার সমাধান  হয়ে গেছে।

তিনি বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়েছে। ইসলাম   বলছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন।    আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ঢাকা সফরের প্রথম দিন শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপিজামায়াতে ইসলাম এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছাড়া পাকিস্তান হাউজে একটি  সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। ঢাকা সফরের দ্বিতীয় দিন  রোববার বিকেলে প্রধান উপদেষ্টা  অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি।  

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪