| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহামেডান ব্লুজের নতুন কমিটির জিএস তুহিন, নেতৃত্বে রয়েছে চবি শিক্ষার্থীরাও

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ২০:৩৭:৪৪:অপরাহ্ন  |  ২৫৯ বার পঠিত
মোহামেডান ব্লুজের নতুন কমিটির জিএস তুহিন, নেতৃত্বে রয়েছে চবি শিক্ষার্থীরাও

চবি প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ১১৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির গভর্নিং বডির চেয়ারম্যান ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সওয়ার আলম এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

ঘোষিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী। তাঁদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও চবি শাখা ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি মো. আহসান হাবিব। অন্যদিকে, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং চবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকুনুদ্দীন।

নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে কার্যক্রম ও গতিশীলতা বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪