| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করতে বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১২:৪৭:৩০:অপরাহ্ন  |  ১৬২৬৭৭৪ বার পঠিত
বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করতে বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

স্টাফ রিপোর্টার: ‘ইসলাম বলছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

রোববার (২৪ আগষ্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু প্রসঙ্গে এ কথা বলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়েছে। ইসলাম বলছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

ঢাকা সফরের প্রথম দিন শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪